পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নরসিংদীতে এখন বইছে উৎসবের আমেজ। ঈদের নামাজ, কোলাকুলি আর আত্মীয়-স্বজনের বাড়িতে দাওয়াতের পাশাপাশি অনেকেই পরিকল্পনা করেন পরিবার-পরিজনকে নিয়ে একটু ঘুরে আসার। দীর্ঘ ছুটিতে স্বল্প দূরত্বে, কম খরচে এবং নিরাপদ পরিবেশে কোথায় যাওয়া যায় এমন ভাবনা থেকেই অনেকে বেছে নেন নরসিংদীর জনপ্রিয় দুটি বিনোদনকেন্দ্র। জেলার অন্যতম বৃহৎ ও আধুনিক বিনোদন স্পট ড্রিম হলিডে পার্ক এবং শহরের অদূরে প্রকৃতিনির্ভর অবকাশযাপনের স্থান নাগরিয়াকান্দি ব্রিজ এই দুই জায়গাতেই ঈদ উপলক্ষে বাড়তি দর্শনার্থীর সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। ড্রিম হলিডে পার্কে ঈদের প্রস্তুতি সদর উপজেলার পাঁচদোনা এলাকায়, ঢাকা-সিলেট মহাসড়কের পাশেই প্রায়…